ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৮ নভেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নিয়ামতপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানকারী দল জানতে পারে, নিয়ামতপুর থানাধীন বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে গাঁজা বহন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল তাৎক্ষণিকভাবে কন্যাপুর গ্রামের জনৈক হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। বিকেল ৪টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ব্যক্তি নিজেকে মিলন (২৫), পিতা জাহির, গ্রাম বিশ্বনাথ খলিফাপাড়া, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে পরিচয় দেন। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x