উখিয়া উপজেলার কুতুপালং বাজারের ৫০০ মিটারের মধ্যে একাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি এনজিও পরিচালিত হাসপাতালও রয়েছে।
এসব হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব অনুমোদন রয়েছে কি না?
হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নির্ধারিত শর্ত, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন, পরিবেশগত ছাড়পত্র, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, ভবনের অনুমোদনসহ অন্যান্য বাধ্যতামূলক কাগজপত্র কি যথাযথভাবে নিশ্চিত করা হয়েছে?
এলাকাবাসীর স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব হাসপাতালের বৈধতা, অনুমোদন ও সার্বিক কার্যক্রম খতিয়ে দেখা।
মতামত