ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীদের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন এবং সমবায়ী জয়নাল আবেদীন ও আবুল কাশেম মাস্টার।

আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিদর্শক আনিসুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন জগলুল পাশা, রবিউল মিয়াসহ সমবায় কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারী বৃন্দা। আলোচনা সভা শেষে উপজেলার আটটি সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত
0:00 0:00
1.0x