ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির পৃথক তিন অভিযানে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৪

কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় মাদক শনাক্ত, জব্দ দুইটি সিএনজি

কক্সবাজারের টেকনাফে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজিও জব্দ করা হয়েছে। বিজিবির প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী যানবাহনে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। 

এ সময় বিজিডি-১০৮৯ নম্বরের কে-৯ ডগ ‘মেঘলা’ যানবাহনগুলোতে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়। পরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের কাইকখালী পাড়ার আবুল বশর (৪৪), নয়াপাড়ার কালাম হোসেন (৪২), সাবরাং কুড়া বুইজ্জাপাড়ার আব্দুস শুকুর (৫৫) এবং কেরানতলীর ফয়সাল (২০)।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং জব্দ করা হয়েছে দুটি সিএনজি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। 

মাদক পাচার রোধে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত কে-৯ ডগ, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং জব্দকৃত মাদকদ্রব্য ও সিএনজিসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক তিন অভিযানে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x