ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ৯ জন উদ্ধার

লম্বরীঘাটে বিজিবির বিশেষ অভিযান, পালিয়ে গেছে পাচারচক্রের ১০-১৫ সদস্য

কক্সবাজারের টেকনাফে সাগরপথে জোরপূর্বক মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য একটি নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় টেকনাফ উপজেলার সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।

 এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল লম্বরীঘাট এলাকায় ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে।

 এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করেন।

 একপর্যায়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তাঁদের বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর।

 সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

উদ্ধার হওয়া ৯ জন ভুক্তভোগীর পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ৯ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x