ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাসব্যাপী ফ্রি চিকিৎসা, স্বপরিবারে আসুন বাকেরগঞ্জ নিউ লাইফ মেডিকেল সার্ভিসে

 বাকেরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় নিউ লাইফ মেডিকেল সার্ভিসের উদ্যোগে এ ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দোরগোড়ায় প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ দীর্ঘমেয়াদি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহতী কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে গর্ভবতী মায়েদের জটিলতা এড়াতে এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে এ ধরনের উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার এবং বিশিষ্ট সমাজসেবী সেলিনা হোসেন বাবলী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন এবং ইসলামী আন্দোলনের উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, মাসজুড়ে চলমান এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাধারণ রোগের ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি গর্ভবতী নারীদের প্রসবপূর্ব স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থনৈতিক সংকটের কারণে যারা নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, তারা এই উদ্যোগের ফলে সরাসরি উপকৃত হবেন। এমন মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়ে এটি নিয়মিত পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাসব্যাপী ফ্রি চিকিৎসা, স্বপরিবারে আসুন বাকেরগঞ্জ নিউ লাইফ মেডিকেল সার্ভিসে

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x