খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাতিয়ানাংলা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসলাম হালদার।
সভায় ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ সংগঠনের বিভিন্ন সমস্যা, পেশাজীবী মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যান আসলাম হালদারের প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে আগামী দিনেও এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে তার নেতৃত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলোর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার ওপরও তারা জোর দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদ শেখ, সমাজসেবক দেবপ্রসাদ সরকার, মো. আরিফ শেখ, মো. শরিফ শেখ, কামরুল ইসলাম, বিল্লাল হালদার, ফরহাদ আলী শেখ, সুভাষিষ রায়, মহাদেব, আকরাম শেখ, হোসেন আলী, তৈয়বুর রহমান হালদার, মফিজ হালদার ও বাপ্পি হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।
মতামত