ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খুলনার কৈয়া বাজার থেকে গ্রেফতার, হস্তান্তর করা হয়েছে হরিণটানা থানায়

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। 

এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর  নির্মম নির্যাতন, মুক্তিপণ আদায় সহ নানা অভিযোগ রয়েছে। 

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x