টেকনাফের হ্নীলা রঙ্গিখালী গহিনপাহাড়ী এলাকায় মাদক ও মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্য মাদক, মানবপাচারকারী দলের দুর্ধর্ষ সন্ত্রাসী হামলায় সেনা সদস্য তিতাশ শেখের নিহতের প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সেনা সদস্য হত্যার বিচারের দাবিতে উখিয়া স্টেশনে মিছিলে শতশত বিএনপি, ছাত্রদল,যুবদল, শ্রমিক দলের সহ অঙ্গ সংগঠন নেতাকর্মী সমবেত হয়। মুহুর্তে মিছিলে প্রকম্পিত হয় উখিয়ার রাজপথ।
পরে মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার প্রমুখ।
মতামত