ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক, উদ্ধার ৫ রামদা

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি বড় রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। 

অভিযানের সময় আরও কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে সংঘবদ্ধ মাদক কারবারি চক্র। 

এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হলে দুইজনকে আটক করতে সক্ষম হন অভিযানকারী দলের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা করা পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা জব্দ করা হয়।

গতকাল কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

সীমান্তবর্তী টেকনাফ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্তঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে সংঘবদ্ধ চক্রের সদস্যরা ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে প্রায়ই বড় বড় মাদকের চালান উদ্ধার হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ ইয়াবার পাশাপাশি পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা উদ্ধারের ঘটনা সীমান্তে সক্রিয় মাদক কারবারি চক্রের তৎপরতা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করেছে।

উদ্ধার করা ইয়াবা, জব্দ করা অস্ত্র এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফের হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক, উদ্ধার ৫ রামদা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x