কক্সবাজার সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা শাখার মুখ্য সংগঠক আশফিক রহমানের সুপারিশ ক্রমে অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত কমিটিতে রুবায়েত এম আদেলকে আহ্বায়ক, রোবহান উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ রিয়াজুল আরফাত ও তারেক মোহাম্মদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া ইরতেজা মোহাম্মদ তানহাকে সদস্য সচিব, মোহাম্মদ ছোবহানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবু হুরায়রা মোহাম্মদ জিসান, আনোয়ার হোসেন অয়ন ও আমির ফারহাদ জিসাদকে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) করা হয়েছে।
কমিটিতে নুরুল ইসলাম নুরুকে মুখ্য সংগঠক এবং শামীম আবছার, আছমির আছমাইন আলিফ, ইয়াসির আরফাত, রায়হান উদ্দিন, মোহাম্মদ বেলাল, তাজাউর রহমান কারিব ও মাহামুদুল করিমকে সংগঠক করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রকিবুল হোসেন, মোহাম্মদ আমিন, মোবারক হোসেন, মুস্তফা কামাল, সাজ্জাদুল ইসলাম আকাশ ও সাইম মোহাম্মদ সাকিব।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, কক্সবাজার সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অনুমোদন দেন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক এস এম আতাহার সাকিব ও সদস্য সচিব জায়েদ বিন আমান।
মতামত