ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়িতে রাইংখ্যং নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সুজন তঞ্চঙ্গ্যা (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন তঞ্চঙ্গ্যা উলুছড়ি সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। পথে রাইংখ্যং নদী পার হওয়ার সময় সাঁতার না জানা এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নদীর পানিতে ডুবে যান।

পরে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তল্লাশি চালিয়ে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ফজল তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি থানায় উপস্থিত হয়ে মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করেন। পাশাপাশি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিলাইছড়ি থানায় ২ নভেম্বর ২০২৬ তারিখে অপমৃত্যু মামলা নং-০৪ রুজু করা হয়েছে। থানার এসআই আলাউদ্দীন আইনানুগ প্রক্রিয়ায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x