ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।

প্রাথমিক অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার হওয়া বোট ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা, বোট ও মোবাইল ফোনসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x