ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশের কড়া নজরদারি।

নওগাঁর সাপাহার-পোরশা-সারাইগাছি-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গুরুত্বপূর্ণ এ সড়কে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল অরূপের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, যানবাহনে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পুলিশের এ উদ্যোগের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ টহল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পুলিশ প্রশাসন জানিয়েছে, এ আঞ্চলিক মহাসড়কে অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এদিকে অপরাধ দমনে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধের তথ্য দ্রুত নিকটস্থ থানা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশের কড়া নজরদারি।

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x