মহিলা সংরক্ষিত আসন-২৩ এর সংসদ সদস্য হিসেবে পিরোজপুরের কৃতি সন্তান, রাজপথের ত্যাগী ও নির্যাতিত নেত্রী এলিজা জামানকে মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে ‘ঢাকাস্থ পিরোজপুর বাসী’। ৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩.৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহুরুল ইসলাম কলি সহ পিরোজপুরের বাসিন্দারা।
সমাবেশে বক্তারা বলেন, এলিজা জামানকে মূল্যায়নের মাধ্যমে রাজপথের লড়াকু ও নির্যাতিত কর্মীদের প্রতি তারেক রহমানের যে গভীর আস্থা, তারই প্রতিফলন ঘটেছে। তিনি বারবার কারাবরণ করেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। পিরোজপুরের এই কৃতি সন্তানকে সংসদ সদস্য মনোনীত করায় পিরোজপুর জেলাসহ ঢাকায় অবস্থানরত জেলার সর্বস্তরের মানুষ আজ আনন্দিত ও উদ্বেলিত।
উক্ত কৃতজ্ঞতা সমাবেশে ঢাকাস্থ পিরোজপুরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুন সহকারে অংশ নেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত