মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর সঞ্চালনায়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন। আরো বক্তব্য রাখেন
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার,
উপজেলা ছাএদলের সভাপতি মোঃ মোবারক হোসেন বিল্লাল,
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি শরীফ হোসেন, প্রফেসর আলী মর্তুজা,ইউসুফ ভূইয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, মোঃ আবুল কাশেমসহ আরো অনেকে। এ ছাড়া ও উপস্থিত ছিলেন ১১ টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
মতামত