ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট বাহিনীর দাবি, এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছেন। তাঁদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x