নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোকলেসুর রহমান (মুকুল), সহসভাপতি আব্দুর রহমান কল্লোল, মিজানুর রহমান চৌধুরী ও জয়নাল আবেদীন।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, মুরাদ শাহ চৌধুরী, আবু হাসনাত রেজা ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্যসচিব হাসান আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
মতামত