ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়া উপজেলার ইনানীতে টিউবওয়েল বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান।।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টিউবওয়েল  খননের সময় মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল  ৭ টার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ইনানীর মোস্তফা সিকদারের বাড়ির আঙ্গিনায় নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময়  গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছিল। এতে মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে আগুন জ্বলছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে এসেছেন। তখনো আগুন জ্বলছিল। মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়া উপজেলার ইনানীতে টিউবওয়েল বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান।।

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x