ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাভারে আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে একাধিক ব্যক্তির টাকা নেওয়ার অভিযোগ, কারখানা বিক্রির আশ্বাসে ঘুরছেন অনেকে

ঢাকার সাভারে আব্দুল রাজ্জাক (৫৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তুলা সরবরাহ, পুকুর লিজ ও ওষুধ কারখানা বিক্রির আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের বিশ্বাস অর্জনের পর দীর্ঘদিন ঘোরানো হচ্ছে। এসব অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. ফিরোজ আলমের সঙ্গে আব্দুল রাজ্জাকের প্রায় দুই বছর ধরে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে সাভারের কর্ণপাড়া এলাকায় অবস্থিত ওফাজ উদ্দিন স্পিনিং মিলসের জিএম হিসেবে পরিচিত রাজ্জাক তুলা সরবরাহের কথা বলে বিভিন্ন সময়ে ফিরোজ আলমের কাছ থেকে মোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা নেন বলে অভিযোগ। কিন্তু টাকা নেওয়ার পরও তুলা সরবরাহ করা হয়নি বলে দাবি তাঁর।

ফিরোজ আলমের অভিযোগ, টাকা ফেরত চাইলে রাজ্জাক বিভিন্ন তারিখে মোট ১৫ লাখ ৭৫ হাজার টাকার সাতটি চেক দেন। পরে ব্যাংকে চেক নগদায়ন করতে গিয়ে তিনি টাকা পাননি বলে জানান। এরপর একাধিকবার যোগাযোগ করেও পাওনা টাকা আদায় করতে পারেননি। সর্বশেষ গত ২০ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজ্জাকের বর্তমান ঠিকানায় গিয়ে টাকা চাইলে তাঁকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন ফিরোজ আলম। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পুকুর লিজের আশ্বাসে নাইট গার্ডের ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

এদিকে, ‘মাক্স ম্যান’ নামে পরিচিত একটি ওষুধ কারখানার ভেতরে থাকা দুটি পুকুর লিজ দেওয়ার কথা বলে বাদল নামে এক নাইট গার্ডের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্জাকের বিরুদ্ধে। বাদলের দাবি, দীর্ঘদিন নাইট গার্ডের চাকরি করে কষ্টে জমানো টাকা তিনি পুকুর দুটি লিজ পাওয়ার আশায় দেন। কিন্তু টাকা দেওয়ার পর প্রায় এক বছর তাঁকে ঘোরানো হয়। শেষ পর্যন্ত তাঁকে পুকুর দুটি লিজ না দিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কারখানা বিক্রির আশ্বাস দিয়ে ‘ফিফটি-ফিফটি’ ভাগের প্রস্তাব

অভিযোগকারীদের আরও দাবি, রাজ্জাক ওই ওষুধ কারখানা বিক্রি করে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তিকে আশ্বাস দেন। তাঁদের মালিকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কারখানা বিক্রির ব্যবস্থা করতে পারবেন। বিনিময়ে তাঁকে এক ভাগ দিতে হবে এবং বাকি অংশ অন্যরা ভাগ করে নেবেন। তাঁর কথিত প্রস্তাব ছিল, ‘যা হবে ফিফটি-ফিফটি’।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, তাঁদের কারখানা দেখানো হলেও মালিকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়নি এবং মালিকানাসংক্রান্ত কাগজপত্রও দেখানো হয়নি। এতে কারখানা বিক্রির আশ্বাসের বাস্তবতা নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তাঁদের দাবি, মালিকের সঙ্গে সাক্ষাৎ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, রাজ্জাকের কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে বিভিন্ন ব্যক্তিকে তাঁর বাসায় যাতায়াত করতে দেখা যায়। তাঁদের ভাষ্য, রাজ্জাক নরম সুরে কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করেন এবং বিভিন্ন ব্যবসায়িক প্রস্তাব দিয়ে টাকা লেনদেনের আশ্বাস দেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীদের দাবি, তুলা সরবরাহ, পুকুর লিজ ও কারখানা বিক্রির আশ্বাসসংক্রান্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

এ বিষয়ে সাভার মডেল থানার  উপপরিদর্শক (এসআই) বি এম মেহেদী হাসানবলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাভারে আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে একাধিক ব্যক্তির টাকা নেওয়ার অভিযোগ, কারখানা বিক্রির আশ্বাসে ঘুরছেন অনেকে

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x