ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

রাজবাড়ীর পাংশায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী গ্রাম্য পশু চিকিৎসক জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেছেন। নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকায় নিজ বাড়ির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে তার সম্পত্তির ওপর নজর দেন অভিযুক্ত। তবে সেই উদ্দেশ্যেও সফল না হয়ে সম্প্রতি তাকে একা পেয়ে নিজ বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, অতীতে তার বাবাকে হত্যা করা হয়েছিল, যার সঙ্গে জসিম উদ্দিন ও তার বাবা সরাসরি জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। বর্তমানে জসিম উদ্দিন তার সন্তানদেরও বাবার মতো হত্যা করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অভিযুক্তের অব্যাহত হুমকির কারণে তিনি চরম আতঙ্কে রয়েছেন। এমনকি নিরাপত্তাহীনতার আশঙ্কায় ছোট মেয়েকে স্কুলেও পাঠাতে পারছেন না। নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত গ্রাম্য পশু চিকিৎসক জসিম উদ্দিন এর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন। তার বক্তব্য, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। ধর্ষণচেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x