রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. নুর আমিন (৯) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদী থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুর আমিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে কলার ভেলা নিয়ে খেলার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হয় নুর আমিন। পরে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। শনিবার সকালে ঘটনাস্থলসংলগ্ন নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তা উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করে।
মতামত