রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপু ভূইয়াকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চর ফরিদপুর এলাকার বাসিন্দারা।
শনিবার (২৪ অক্টোবর) বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চর ফরিদপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযুক্ত অপু ভূইয়া বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আব্দুল কালাম ভূইয়ার ছেলে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন। এ সময় তিনি অপু ভূইয়াকে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর ভূমিকা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
মতামত