ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৯ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই নারী যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়।

 এ সময় গাড়িতে থাকা দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা প্রথমে মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন।

পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুই নারী হলেন—মিলা আক্তার (২৩), টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার বাসিন্দা এবং রেহেনা আক্তার (১৯), লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় আটক নারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৯ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x