ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় প্রবাসীর বসতভিটা দখল।। আসামিদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহণ না করে উল্টো বাদী পক্ষের স্কুল ছাত্রকে থানায় ধরে নিয়ে আসার অভিযোগ।।

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর  বসতভিটা দখল, দোকানঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগের পর ওই পরিবারের স্কুলপড়ুয়া ১৭ বছর বয়সী এক কিশোরকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী পক্ষ।

ঘটনাটি ঘটেছে  উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল বত্তাতলী গ্রামে। 

অভিযোগকারী রোকেয়া বেগমের দাবি, তাঁর ও প্রবাসী স্বামীর ক্রয়সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে তাঁদের বসতবাড়ি, সুপারিবাগান ও দোকানঘর রয়েছে। জমিটি নিয়ে বিরোধের জেরে তিনি এর আগে উখিয়া থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে তিনি দাবি করেন, ২০২৫ সালের ২১ অক্টোবর বিরোধপূর্ণ জমিতে তাঁর দোকানঘর ভাঙচুর করা হয় এবং জমি দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন রোকেয়া বেগম।

জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তাঁর স্বামীর দায়ের করা একটি দেওয়ানি মামলা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় করা মামলার কথা তুলে ধরে তিনি জমিটির দখল নিয়ে বিরোধের বিবরণ দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, নতুন করে জমি দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে রোকেয়া বেগমের পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় প্রবাসীর বসতভিটা দখল।। আসামিদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহণ না করে উল্টো বাদী পক্ষের স্কুল ছাত্রকে থানায় ধরে নিয়ে আসার অভিযোগ।।

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x