ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ভাবকী এলাকায় পল্লী সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানা অফিসার  ইনচার্জ মো: সাইফুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

ড. মো. সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজিব রহমান সবুজ। 

এ সময় উপস্থিত ছিলেন পল্লী সেবা সংস্থার এরিয়া ম্যানেজার পারুল খানম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, সমাজসেবক মাসুম ইসলাম, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট, মাটি ও পানি দূষণ এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে পলিথিনের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব বিকল্প উপকরণ ব্যবহার এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন কয়েকটি স্থান পরিদর্শন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x