ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

'পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই': নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন

আসন্ন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টায় ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডের জালাল উদ্দীন স্কয়ার মার্কেটে পৌর বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান বক্তা ও দলীয় প্রার্থী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন উপস্থিত হলে নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষ উপহার দিয়ে বরণ করে নেন।

পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তারিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আব্দুল খালেক, 'গেস্ট অব অনার' হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মির্জা ফয়সাল আমীন ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন, পৌর এলাকাকে আধুনিকায়ন এবং অবকাঠামোগত পরিকল্পনার চিত্র তুলে ধরে বলেন, "বিগত ছয় মাসে আমাদের প্রাপ্তি অনেক—বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীতকরণ, ইপিজেড, বিমানবন্দর, এবং ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ রাস্তাঘাট ও বাইপাস নির্মাণের বহু উদ্যোগ নেওয়া হয়েছে। এই অসামান্য উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ঠাকুরগাঁওকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরায়ণে পরিণত করতে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিকল্প নেই।"

তিনি আরও বলেন, "আমরা আর পেছনের দিকে ফিরে যেতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। ঠাকুরগাঁওয়ের মানুষ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। আপনারা পাশে থাকলে এবং মুরুব্বিদের দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন পেয়ে নির্বাচিত হলে এই শহরকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত করব, ইনশাআল্লাহ।"

জনসভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারাও আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি এলাকার কাঙ্ক্ষিত দৃশ্যমান অগ্রগতির জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

 জনসভায় জেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতা-কর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

'পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই': নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x