ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী

​পবিত্র কুরআনের হিফজ ও সুমধুর তিলাওয়াতের চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে মারকাযুল হুফফাজ বাংলাদেশের রংপুর বিভাগীয় ২য় হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাইপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও রোডের 'বায়তুল আমান ইজাব উদ্দীন হাফেজিয়া মাদরাসা মসজিদ কমপ্লেক্সে' দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনটি বিভাগে মোট ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগ থেকে সাতজন করে মোট ২১ জন শিক্ষার্থীকে বিভাগীয় পর্বের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আগামী ২১ নভেম্বর ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। এতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার জেলা বাছাইপর্ব থেকে নির্বাচিত মোট ৮৪ জন শিক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

​প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী আবু সায়েম, হাফেজ ক্বারী আব্দুল্লাহ, ক্বারী আব্দুস সালাম এবং মারকাযুল হুফফাজ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী রাফিউল ইসলাম রাফি।

​অনুষ্ঠানে মারকাযুল হুফফাজ বাংলাদেশের শূরা প্রধান মাওলানা এমদাদুল হক (শাহী হুজুর)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান রাজু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী আব্দুস সামাদ আজাদী। 

​আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মুখস্থকরণ, শুদ্ধ উচ্চারণ ও সুমধুর কণ্ঠে তিলাওয়াতের প্রতি আগ্রহ ও অনুরাগ বৃদ্ধি পাবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x