ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে গুঁড়া মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা।

‎

‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা সাগরপাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি,ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুন) এছাড়াও মৌডুবী ইউনিয়নের সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ  সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।

‎

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণে গুঁড়া মাছ, মাছের ডিম ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ছে। সাধারণ জেলেরা দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না। এতে তাদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

‎বক্তারা আরও বলেন, ট্রলিং বোটের মাছ নিধন বন্ধ না হলে সাধারণ জেলে চরম দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করে সাগরে অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x