ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও চৌধুরী পরিবারের উদ্যোগে শহরে জেআর সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় আবেগঘন কণ্ঠে মির্জা ফয়সল আমীন বলেন, “ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের সঙ্গে চৌধুরী ও মির্জা পরিবারের আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। সুখে-দুঃখে আমরা সবসময় ঠাকুরগাঁওয়ের জনগণের পাশে থাকতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোটেও এমন একটি নির্বাচনে প্রস্তুত ছিলেন না।আসনটি শূন্য হওয়ায় তিনি এ আসনে প্রার্থী হয়েছেন।
আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য চৌধুরী পরিবারসহ স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আয়োজিত এ সভায় চৌধুরী পরিবারের নবীন ও প্রবীণ ব্যক্তিবর্গ মির্জা ফয়সল আমীন কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করা এবং পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ হন।
সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস, ডাঃ মির্জা ফাইজা প্রমুখ।
নির্বাচনী অনুষ্ঠানটি সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধান করেন এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা
মতামত