ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যাশীর বাস্তবায়নাধীন Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের উদ্যোগে হোটেল বীচ পার্কের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)। প্রধান অতিথি ছিলেন চীফ জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ মোহাম্মদ দাউদ হাসান।সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিক্ষা অফিস, সমাজসেবা কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ভুয়া এজেন্সি প্রতিরোধ এবং অভিবাসীদের আইনগত সহায়তা নিশ্চিত করা জরুরি। প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিদেশগামী কর্মীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, রিক্রুটিং এজেন্সির সঙ্গে স্বচ্ছ চুক্তি, ইউনিয়ন পর্যায়ে কাগজপত্র যাচাইয়ের সেবা এবং স্কুল-কলেজে নিয়মিত অভিবাসনবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালুর সুপারিশ করা হয়।

সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত এ সভায় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য প্রদান, আইনগত সহায়তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x