ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হাকিমপুর ডিগ্রী কলেজে হরিজন সার্বজনিন শারদীয় দূর্গাপূজা মন্ডপ প্রদর্শন করলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খানঁ।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হিলির ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গুজব ছড়াবেন না। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানাবেন।শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজা উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী মেজর ইব্রাহিসহ বিজিবির অন্যান্য সদস্য ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হাকিমপুর ডিগ্রী কলেজে হরিজন সার্বজনিন শারদীয় দূর্গাপূজা মন্ডপ প্রদর্শন করলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খানঁ।।

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x