ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ১৫ মামলার আসামি পিয়ারুল নিহত

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এশার নামাজ আদায় করে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হন পিয়ারুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাঁ পাশে গুলির আঘাত ছিল বলে জানা গেছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ পিয়ারুল সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ১৫ মামলার আসামি পিয়ারুল নিহত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x