গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় সিএনএন-এর সাংবাদিক রমজানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম সরকার কাশিমপুর থানা বিএনপির সদস্য এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর সাংবাদিকরা এ বিষয়ে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিকের ওপর হামলার অভিযোগের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
মতামত