ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস

রাজশাহীতে ১৫ অক্টোবর ২০২৬ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে ‘জেসিএমএস ইনডোর গেমস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন চলে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন বটল ফ্লিপ খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সকালের পর্বে বটল ফ্লিপ, মেমোরি গেম, দাবা, কার্ড ও লুডু অনুষ্ঠিত হয়। বিকেলের পর্বে ছিল অ্যারো থ্রো, ব্যালেন্স গেম, বল বাস্কেট, পিলো পাস ও উনো। এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ প্রতিযোগিতাও আয়োজন করা হয়।

আয়োজন সম্পর্কে বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন বলেন, পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের বিকাশের জন্য খেলাধুলা ও সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনডোর গেমসের মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বিভাগের বড় শক্তি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রতিযোগিতা, হাসি-আনন্দ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দিনটি উপভোগ করেছেন তাঁরা। এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও দলগত চেতনা আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x