ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ সহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় মান্নান প্লাজা নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন যাবত আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন বয়সের নারীদের রেখে দেহ ব্যবসা চালিয়ে আসছে একটি কুচক্রী মহল। বিগত দিনেও ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন সময় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষদের আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে। এরপরে কিছুদিন ওই অবৈধ ব্যবসা বন্ধ  রাখা হলেও কৌশলে আবার সেই অবৈধ দেহ ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার  দিবাগত রাতে মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপ বিরোধী যুব সমাজের একটি অংশ ওই হোটেলে এসে হোটেল কর্তৃপক্ষদের কাছে জানতে চান ওই হোটেলে নারী-পুরুষদের দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসা করানো হচ্ছে কিনা এ সময় হোটেল কর্তৃপক্ষ মাদকবিরোধী ও অসামাজিক কর্মকান্ড বিরোধী যুবকদের হোটেলের প্রধান ফটক  বন্ধ করে দিয়ে যুবকদের আটকে রাখেন। এ সময় কালিয়াকৈর থানা পুলিশকে সংবাদ দেয়া হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ৩৭ জন নারী পুরুষকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক কৃত সবাইকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ সহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x