ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পদক্ষেপ বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আনন্দ-আড্ডা

শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানবসেবা ও সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ২৫ বছরের পথচলা উদযাপন করেছে ‘পদক্ষেপ বাংলাদেশ’। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) ঢাকার হাতিরপুলের  কেন্দ্রীয় কার্যালয়ের পদক্ষেপ অডিটোরিয়ামে দিনব্যাপী আনন্দ-আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ ২৫ বছরের পথচলার স্মৃতিচারণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংগঠনের সঙ্গে যুক্ত শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, সদস্য, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সহযোগীরা এ আনন্দ-আড্ডায় অংশ নেন।

বক্তারা বলেন, নানা ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে পদক্ষেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়েও সংগঠনটি থেমে থাকেনি। একদল স্বপ্নবাজ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে চলেছে। পথচলায় কখনো বাধার মুখে পড়তে হলেও সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, পদক্ষেপ বাংলাদেশের এই পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়; বরং মানুষের হৃদয়ে মানবিকতা, সম্প্রীতি ও আশার আলো ছড়িয়ে দেওয়ার এক সম্মিলিত প্রয়াস। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী, সংগঠনের কনভেনার শহীদ মনজু, ‘মাটির মা’-এর সভাপতি মতিয়ারা মুক্তা, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কবি আবিদুর রহমান রাকিব, মো. নাসির উদ্দিন, পাভেল, ইমরান, সালাউদ্দিন ও কাজী রফিক প্রমুখ ।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে পদক্ষেপ বাংলাদেশের ২৫ বছরের অর্জন, স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। একই সঙ্গে মানবিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আগামী দিনেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পদক্ষেপ বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আনন্দ-আড্ডা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x