ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় মারামারি ও ছুরি দিয়ে আঘাত করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মাদকসেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে ১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের সদস্যরা।

 পরে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ও ১০টা ৪০ মিনিটের দিকে ক্যাম্প-২৬-এর ব্লক-বি/৭ এবং ব্লক-এ/১ এলাকায় পৃথক ঘটনাগুলো ঘটে।

**পারিবারিক কলহে ছুরিকাঘাত, একজনের এক মাসের কারাদণ্ড**

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টার দিকে ক্যাম্প-২৬-এর ব্লক-বি/৭ এলাকায় পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে নূর ইসলাম (২৪) নামের এক ব্যক্তি তাঁর শাশুড়ি মইওরা ও মা সমোদাকে ছুরি দিয়ে আঘাত করেন।

 পরে আহত দুজনকে ক্যাম্প-২৬-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল অভিযুক্ত নূর ইসলামকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাঁকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

 সেখানে সিআইসি জনাব খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সিনিয়র সহকারী সচিব, মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

**মাদকসেবনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড**

অন্যদিকে, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ক্যাম্প-২৬-এর ব্লক-এ/১ এলাকায় টহল পরিচালনাকালে সৈয়দ হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পান এপিবিএন সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে সৈয়দ হোসেনকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এপিবিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

 ঘটনাগুলো শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x