ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের আয়োজনে ৭ম ছাত্র সংসদ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় গোয়াইঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং রোমান আহমদ রিমালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ও রুস্তমপুর কলেজের প্রভাষক মো. সোলেমান উদ্দিন, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল করিম এবং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সাবেক সভাপতি ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনজুর আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সহসভাপতি মেহেদী হাসান সৌরভ, যুগ্ম সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আজাদ আহমদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, কাওসার আহমদ, হাসিবুর রহমান, আলী হোসেন মুন্না, ইমরান আহমদসহ ছাত্র সংসদের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের মেধাবৃত্তি আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ও ভালো ফলাফলের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x