ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে নৌকা বাইচে দুই দলের সংঘর্ষ, নৌকা ডুবে আহত ২০ পদ্মায় ৮০ বাইচালক নিয়ে নৌকা ডুবি, হাসপাতালে ১৪ জন

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্বে দুই নৌকার বাইচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে প্রায় ৮০ জন বাইচালক বহনকারী ‘নিউ সারির ভিটা’ নামের একটি নৌকা পদ্মা নদীতে ডুবে যায়। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে অন্তত ১৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর ফাইনাল প্রতিযোগিতার শেষ পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সোয়া ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে আহতদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে রয়েছেন লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল ও আলাউদ্দিনসহ অন্যরা। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের বাড়ি পাবনা জেলার সারির ভিটা গ্রামে বলে জানা গেছে।

চিকিৎসাধীন নিউ সারির ভিটা নৌকার বাইচালক লতিফ সরদার ও সুজাত অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যার পর তাঁদের নৌকা ও ‘নিউ জনতা’ নামের আরেকটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। তাঁদের নৌকা এগিয়ে গেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার কাছে নিউ জনতা নৌকার বাইচালকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

তাঁরা আরও বলেন, তাঁদের নৌকায় প্রায় ৮০ জন বাইচালক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদের খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ নিখোঁজ রয়েছেন কি না, সে বিষয়ে তখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের দাবি, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নৌকা বাইচ কমিটির আঞ্চলিক প্রধান সিরাজ শিকদার বলেন, সন্ধ্যার পর নৌকা ছাড়ার সুযোগেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁর মতে, সন্ধ্যার আগেই নৌকা বাইচ শেষ করা প্রয়োজন ছিল।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, নৌকা বাইচ চলাকালে নৌ-পুলিশের একটি স্পিডবোট প্রতিযোগিতার নৌকাগুলোর পেছনে ছিল। নৌকা ডুবে যাওয়ার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করা হয়। তিনি বলেন, তাঁরা ৮০ জনকে উদ্ধার করেছেন। তবে কেউ নিখোঁজ রয়েছেন—এমন কোনো তথ্য তাঁরা পাননি।

আয়োজক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের আয়োজনে রাজবাড়ী গোদার বাজার এলাকায় পদ্মা নদীর তীরে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী এ আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি নঈম আনসারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে নৌকা বাইচে দুই দলের সংঘর্ষ, নৌকা ডুবে আহত ২০ পদ্মায় ৮০ বাইচালক নিয়ে নৌকা ডুবি, হাসপাতালে ১৪ জন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x