ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে নাফ নদী থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করল ২ বিজিবি

**নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা**

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি কেওড়া বাগানে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

 এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিআরএম-৬ থেকে আনুমানিক এক কিলোমিটার পূর্বে বিএসপি পোস্টসংলগ্ন কেওড়া বাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিজিবির আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

 পরে রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন ব্যক্তিকে বুকে ককশিট ব্যবহার করে মাদকসহ সাঁতরে নাফ নদী পার হয়ে কেওড়া বাগানের দিকে আসতে দেখে আভিযানিক দল।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা মাদক পানিতে ফেলে পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যায় তারা। 

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে নাফ নদী থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করল ২ বিজিবি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x