ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধুনটে তাবলীগুল উলুম ও হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

বগুড়ার ধুনটে হটিয়ারপাড়া তাবলীগুল উলুম কওমী মাদ্রাসা ও জোড়শিমুল বাজার হযরত হালিমাতুস সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের সুন্দর ও শুদ্ধ হাতের লেখা, লেখার সৌন্দর্য এবং লেখার প্রতি আগ্রহ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রভাষক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত র‌্যাব সদস্য মো. হোসেন আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আত-ত্বহা হস্তলিপি প্রশিক্ষণ একাডেমি, ঢাকার চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম ত্বহা। তিনি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার গুরুত্ব তুলে ধরে নিয়মিত অনুশীলনের মাধ্যমে লেখার মান আরও উন্নত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোড়শিমুল বাজার হযরত হালিমাতুস সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর রহমানী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ব্যতিক্রমীভাবে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারীদের হাঁস, দ্বিতীয় স্থান অর্জনকারীদের এক জোড়া কবুতর এবং তৃতীয় স্থান অর্জনকারীদের কোয়েল পাখি দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে জেল কলম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুফতি আব্দুস সবুর রহমানী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন। এর মধ্য দিয়ে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে চার দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

 ভর্তি চলছে, ভর্তি চলছে

হটিয়ারপাড়া তাবলীগুল উলুম কওমী মাদ্রাসা এবং জোড়শিমুল বাজার হযরত হালিমাতুস সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে।

সন্তানের দ্বীনি শিক্ষার পাশাপাশি সুন্দর হাতের লেখা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে আগ্রহী অভিভাবকদের মাদ্রাসা দুটিতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শহরের মানসম্মত শিক্ষার পরিবেশ ও আধুনিক প্রশিক্ষণের সমন্বয়ে নিজ এলাকায় ভালো শিক্ষা—ইনশাআল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে তাবলীগুল উলুম ও হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় হস্তলিপি প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x