ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টায় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। সালামি গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, বিনয়ী ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে আচরণ ও সেবার মান আরও উন্নত করারও নির্দেশনা দেন তিনি।

এ সময় ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, শৃঙ্খলা মেনে চলা, মানসম্মতভাবে চেকপোস্ট পরিচালনা এবং জেলার সকল থানায় নিয়মিত প্যারেড আয়োজন নিশ্চিত করার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি সাধারণ জনগণের জন্য দ্রুত, সুশৃঙ্খল ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।মাস্টার প্যারেড সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

মাস্টার প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল জনাব অরূপ রতন সরকার। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x