ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে আয়োজনের লক্ষ্যে অভিষেক উদযাপন কমিটিকে পূর্ণাঙ্গ করাসহ বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিষেক উদযাপন কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক, প্রাবন্ধিক ও কলামিস্ট মোঃ কামরুল ইসলাম। সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএসের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস.এম. আজিজ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) এবং অভিষেক উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

সভায় জানানো হয়, তিন সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটিকে ১৫ সদস্যে পূর্ণাঙ্গ করা হবে। পাশাপাশি অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা ও নির্বাচিত গুণী ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে ডিনারের আয়োজন থাকবে।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক মোঃ কায়সার, প্রচার সম্পাদক মোঃ আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার এবং সদস্য মোঃ ফজলুল হকসহ অন্যরা।

সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভা শেষে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম জেএসএস চট্টগ্রাম মহানগরীর সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে অভিষেক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x