ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর ধামইরহাটে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় সোমবার (৫ অক্টোবর) রাতে ধামইরহাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আলহাজ্ব আব্দুস সামাদ দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে অভিযান চালিয়ে মো. আব্দুল মমিন (৩৫)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

অপর অভিযানে একই এলাকার মো. আব্দুর রহিম ওরফে সকিন (৪৩)-কে তার বসতবাড়ি থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ধুরইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, দুই অভিযানে সর্বমোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x