ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে বিএনপি'র সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক (অব:) আব্দুল আউয়াল সভাপতিত্ব করেন ।

উক্ত অনুষ্ঠানে প্রয়াত আজিম উদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন বক্তারা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, মরহুমের ছেলে আমিনুজ্জামান বাবু, ঘনিষ্ঠ সহচর ওসমান গনি মাস্টার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন, পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আওনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি সুরুজ্জামান, পৌর যুবদল নেতা মোশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন। শেষে মরহুম আজিম উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্মরণসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় প্রয়াত নেতা আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এর নামে একটি স্মৃতি সংসদ গঠনের প্রস্তাব করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে বিএনপি'র সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x