ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাংলাদেশের বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান সম্পদ বেড়েছে একদিনে

এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ আবারও ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ১০০ কোটি ডলার।

টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ার কারণেই মূলত তাঁর সম্পদে এই বড় উল্লম্ফন হয়েছে। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশি মুদ্রায় এক দিনে তাঁর সম্পদ বৃদ্ধির পরিমাণ প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাংলাদেশের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ এক দিনে মাস্কের সম্পদ বৃদ্ধির পরিমাণ বাংলাদেশের পুরো বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান।

এদিকে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে ওঠে। একই সময়ে টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।

টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ওই প্রান্তিকে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে।ফোর্বসের তালিকায় ইলন মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এর আগে গত ১২ জুন অল্প সময়ের জন্য মাস্কের সম্পদের পরিমাণ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

এক দিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x