ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর আত্রাই ও রানীনগরে নবনির্মিত পুলিশ বক্সের উদ্বোধন।

নিরাপদ সড়ক, নির্বিঘ্ন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় নবনির্মিত পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুলিশ বক্সগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, আত্রাই ও রানীনগর এলাকার সাধারণ মানুষ যাতে ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধের শিকার না হন এবং সড়কে চলাচলকারী জনগণ নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই পুলিশ বক্সগুলো স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ বক্সগুলো অপরাধ প্রতিরোধের পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আত্রাই ও রানীনগরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়বে এবং দ্রুততম সময়ে জনগণকে পুলিশি সেবা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধ, ডাকাতি ও দস্যুতা নিয়ন্ত্রণ, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন পুলিশ সুপার।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতাই হবে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর আত্রাই ও রানীনগরে নবনির্মিত পুলিশ বক্সের উদ্বোধন।

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x