ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ, শৃঙ্খলাবোধ সম্পন্ন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা উচ্চ শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়। 

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x