ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কাদিহাট উচ্চ বিদ্যালয়ে রমনী কান্ত রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়

মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- আবেগঘন পরিবেশ, শ্রদ্ধা ও ভালোবাসায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী কান্ত রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমনী কান্ত রায় দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর আন্তরিকতা, কর্মদক্ষতা ও নেতৃত্ব প্রশংসনীয়। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি বিদ্যালয় পরিবার ও স্থানীয় মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয় পরিবার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী কান্ত রায়কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। শ্রদ্ধা ও ভালোবাসায় আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কাদিহাট উচ্চ বিদ্যালয়ে রমনী কান্ত রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x